Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

BN DESK
03 September 2026, 04:12 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

নিহত আরাফাত হোসেন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

আরাফাত হোসেনের বাবা শফিউদ্দিন জানান, দুপুর ১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান আরাফাত। এরপর খবর পেয়ে এসে তিনি ছেলের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান। কীভাবে কী হয়েছে, কিছুই বুঝতে পারছেন না তিনি।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করে। যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 29 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার