Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

BN DESK
03 September 2026, 03:38 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক  আল-আমিন (২৫) জেলার কোটচাঁদপুরের আজিজুল ইসলামের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সারবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথে নতুনবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সারবোঝাই ট্রাকের চালক মারা যান। আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঘণ্টাখানেকের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

B
BN DESK | 23 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার