Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে বাসের চাপায় ভ্যানচালক নিহত

BN DESK
04 September 2026, 09:41 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে বাসের চাপায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদাগা এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৮) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। 


রবিবার (১৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চৈতন্য পাল কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে নিজের ভ্যানে কলা নিয়ে চৈতন্য পাল কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ।


কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে বাসের চাপায় ভ্যানচালক নিহত

B
BN DESK | 13 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার