Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা 

BN DESK
03 September 2026, 04:27 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা 

নিউজ নিউজ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া এলাকায়  কওসার আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কওসার আলী ওই গ্রামের লুৎফর লস্করের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ১৫-২০ জন মুখোশধারী কওসার আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে পিটিয়ে ও কুপিয়ে বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কওসার আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

তিনি আরো বলেন, ‘‘২০১৪ সালে জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যার শিকার হন । এ ঘটনায় গত ৫ আগস্টের পর কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। কওসার আলী সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা 

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার