Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

BN DESK
03 September 2026, 03:49 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

ঝিনাইদহে বিএনপি কর্মী রিপন মোল্লাকে (৪০) চার হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে নৃশংসভাবে কুপিয়ে মারাত্বক জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সদর উপজেলা রাজাপুর গ্রামের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনায় আহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত রিপন সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।

আহতের স্ত্রী ইসমতারা জানান, গ্রামে বিএনপির গ্রুপ পরিবর্তন নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ১০টার দিকে আমার স্বামী রিপনকে বাড়ি থেকে ডেকে নেয় সদর উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাসেম বাদশার ছেলে হুমায়ন, মৃত রস্তম বিশ্বাসের ছেলে আব্দুল করিম, মৃত শাহাজাহানের ছেলে মিঠুন ও বাড়িবাথান গ্রামের মতিয়ার রহমানের ছেলে হারুন। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে রিপনকে কুপিয়ে জখম করে ফেলে যায়। এ সময় তার শরীর ক্ষত-বিক্ষতসহ হাত-পা শরীর থেকে প্রায় বিছিন্ন হয়ে গেছে। তাকে মারাত্বক জখম অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জানান, অপরাধ যেই করুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপির কেউ এঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

এতথ্য নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল-মামুন জানান, চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের মামলা রেকর্ড করা হয়েছে। আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের পুলিশ ধরতে সক্ষম হবে। 

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

B
BN DESK | 10 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার