Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

BN DESK
02 September 2026, 01:58 AM পড়তে ১ মিনিট

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম  এ মজিদ।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। সেখানে স্মৃতিসৌধ পার্কে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেসময় জেলা বিএনপির সভাপতি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে জেলায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

B
BN DESK | 26 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার