Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

BN DESK
06 September 2026, 11:14 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দু’পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) হরিণাকুন্ডুর পাখিমারা গ্রামে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার বরইতলার মাঠের মধ্যে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব, পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৫ জন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক দেলোয়ারকে কুষ্টিয়া ও আবু তালেবকে ঢাকায় রেফার্ড করে। এর মধ্যে দেলোয়ার কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থার রাতে মারা যান।

হরিনাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার খবর নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মারা গেছেন। এখনো থানায় কোনো মামলা হয়নি এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

B
BN DESK | 29 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার