Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে লাটার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  

BN DESK
10 October 2025, 05:35 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে লাটার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামের মাদরাসা মোড়ে  শ্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যান লাটার ধাক্কায় ফজলু খাঁ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

 বুধবার (১৪ মে) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে। আহত ব্যক্তির নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শ্যালো ইঞ্জিন চালিত লাটা কোলা বাজার থেকে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। উল্ল্যা মাদরাসা এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ওই যানটি। এতে ঘটনাস্থলেই ফজলু খাঁ মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।


কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে লাটার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার