Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে শ্মশান ঘাটে থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 03:27 AM পড়তে ১ মিনিট

ঝিনাইদহ সদর উপজেলায় একটি শ্মশান ঘাট থেকে লক্ষ্মী রানী (৫০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটি শ্মশান ঘাটের একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লক্ষ্মী রানী ওই গ্রামের নিমাই বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে যান লক্ষী রানী। সকালে নয়াহাটি শ্মশান ঘাট নদীর ধারে একটি আম গাছে গলায় রশি বাধা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে শ্মশান ঘাটে থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 05 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার