Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে সীমান্তে নিষিদ্ধ ট্যাবলেট ভায়াগ্রাসহ ফেনসিডিল উদ্ধার

BN DESK
03 September 2026, 04:42 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে সীমান্তে নিষিদ্ধ ট্যাবলেট ভায়াগ্রাসহ ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিষিদ্ধ যৌনউত্তেজক বড়ি ভায়াগ্রা ও ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার কুসুমপুর ও বেনীপুর থেকে বিজিবি এসব অবৈধ দ্রব্য উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মো. মিজানুর রহমানের কাঠাল বাগানের মধ্যে হতে আসামিবিহীন ১৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬৩/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বাশঁ বাগানের মধ্যে হতে আসামিবিহীন ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির অধিনায়ক আরও জানান, পলিয়ানপুর বিওপির নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৫ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটক ব্যক্তি ও মাদক ও ট্যাবলেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে সীমান্তে নিষিদ্ধ ট্যাবলেট ভায়াগ্রাসহ ফেনসিডিল উদ্ধার

B
BN DESK | 31 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার