Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় ছাত্র নিহত

BN DESK
01 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় ছাত্র নিহত

নিউজ ডেস্ক:   ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় ট্রাক চাপায় জিসান (১৭) নামের মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনার ঘটে। নিহত স্কুলছাত্র জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিসান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন শিকারী বলেন, “মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে তাদের কাছে বুঝে দেওয়া হবে।”

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় ছাত্র নিহত

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার