Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী

BN DESK
07 September 2026, 01:25 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলিকে (৩০) ধারালো অস্ত্রের আঘতে হত্যা করেছে স্বামী। শনিবার দিবাগত মধ্যরাতে হামলার শিকার হওয়ার পর রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর থেকেই তার স্বামী শিমুল মিয়া পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর স্বামী শিমুল মিয়া পারিবারিক কলহের জেরে শনিবার দিবাগত মধ্যরাতে স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাগরিকাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। সাগরিকা বেশ কিছুদিন যাবৎ স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় পার্শ্ববর্তী করিমপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মাত্র তিন দিন আগে স্বামী শিমুল তাঁকে আবারও নিজের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। 

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার