Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহ সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক

BN DESK
03 September 2026, 03:28 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহ সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক:   ঝিনাইদহের মহেশপুর উপজেলার জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও একই গ্রামের বলাই দাসের ছেলে তাকের দাস (২৫)।

বিজিবি জানিয়েছে, আটককৃতরা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘‘আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।’’

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহ সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার