Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

BN DESK
02 September 2026, 03:13 AM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ (শুক্রবার, ২৭ মার্চ) এক শোক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘২৭ মার্চ রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এ হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি বলেন, ‘একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’ এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করছি, তিনি যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার