Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গুয়ায় পাখি শিকারে বিষ প্রয়োগ; ৫০০ হাঁসের মৃত্যু

BN DESK
02 September 2026, 02:20 PM পড়তে ১ মিনিট
টাঙ্গুয়ায় পাখি শিকারে বিষ প্রয়োগ; ৫০০ হাঁসের মৃত্যু

নিউজ ডেস্ক:   সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে পাখি শিকারিদের বিষটোপ খেয়ে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। ক্ষতিগ্রস্ত খামারির নাম সুজন মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একই গ্রামের আহম্মদ মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন মিয়া।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারের হাঁসগুলো প্রতিদিন সকালে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন সুজন মিয়া। বিকেলে নিয়ে আসেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মন্দিয়াতা গ্রামের পাখি শিকারি আহম্মদ মিয়া, নেহার মিয়া ও জনি মিয়া টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রাখেন। দুপুরে সুজন মিয়ার খামারের প্রায় ৫০০ হাঁস এ বিষমিশ্রিত ধান খেয়ে মারা যায়।

খামার মালিক সুজন মিয়া বলেন, ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে আমার প্রায় ৫০০ হাঁস মারা গেছে। হাঁসগুলোর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

টাঙ্গুয়ায় পাখি শিকারে বিষ প্রয়োগ; ৫০০ হাঁসের মৃত্যু

B
BN DESK | 25 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার