Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টিউবওয়েল খুলে রেখে হজ্জ যাত্রা

BN DESK
19 March 2024, 06:03 PM পড়তে ১ মিনিট
টিউবওয়েল খুলে রেখে হজ্জ যাত্রা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইল লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বলেছেন, উপজেলার বিভিন্ন অঞ্চলে চোরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত বসতবাড়ির আসবাবপত্র চুরি হচ্ছে। বিশেষ করে অধিক মাত্রায় চুরি হচ্ছে পানি তোলার পাম্প-মটর, ভ্যান, এয়ার-কন্ডিশনের কম্প্রেশার, টিউবওয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃ-ঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। সভায় আব্দুল হামিদ আরও বলেন, সম্প্রতি ওমরা হজে যাবার পূর্বে চোরের ভয়ে নিজ বাড়ির টিউবওয়েল খুলে ঘরে রেখে যেতে হয়েছে। তাই চোরের উপদ্রব কমাতে পুলিশসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, চুরি রোধে আমরা ব্যপক ভাবে অভিযান অব্যহত রেখেছি। ইতিমধ্যে চুরির সাথে সম্পৃক্ত থাকার অপরাধে কয়েকজনকে আটক করে আদালতে প্রেরণ করেছি।

এ সময় ইউএনও আফরিন জাহানের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ার¬ম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ও নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ, জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জোসেফ মুন্সী, লোহাগড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান।     

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

টিউবওয়েল খুলে রেখে হজ্জ যাত্রা

B
BN DESK | 19 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার