Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টিকটক করায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

BN DESK
01 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
টিকটক করায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

মফস্বল ডেস্ক : বরগুনার আমতলীতে ‘টিকটক করা’ নিয়ে পারিবারিক কলহের জেরে জুবেয়ারা জান্নাতি (১৭) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইমন সরদারের (১৮) বিরুদ্ধে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবেয়ারা জান্নাতি ওই এলাকার সুমন রশিদীর মেয়ে। অভিযুক্ত ইমন সরদার একই এলাকার আল-আমিন সরদারের ছেলে। এ ঘটনার পর ইমন আত্মহত্যার চেষ্টা করে বলে খবর পাওয়া গেছে।

জান্নাতির বাবা সুমন রশিদী অভিযোগ করেন, টিকটক করায় তার মেয়ের চুল কেটে অমানুষিক নির্যাতন চালান ইমন। এতে জান্নাতি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালে ফেলে বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইমন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমন ও জুবেয়ারা জান্নাতির প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ বিষয়ে জানতে ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান। প্রাথমিকভাবে জানা গেছে, টিকটক করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

এলাকা: বরগুনা আমতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

টিকটক করায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

B
BN DESK | 21 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার