Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টিকটক পোস্টে কমেন্টের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

BN DESK
01 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট
টিকটক পোস্টে কমেন্টের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

মফস্বল ডেস্ক : যশোরে টিকটক পোস্টে কমেন্ট করার জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শহরের শংকরপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আকাশ (২২)। তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, আকাশ একই এলাকার সাব্বির ও তানভীরদের সঙ্গে চলাফেরা করতো। সম্প্রতি টিকটক পোস্টে কমেন্ট করা নিয়ে তাদের মধ্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর তানভীর হোয়াটসঅ্যাপে ফোন করে আকাশকে জানিয়ে দেয় আমার হাতে তোর মৃত্যু হবে।

এরপর মঙ্গলবার বিকেলে সাব্বির মোবাইল ফোনে আকাশকে ডেকে নিয়ে যান। এরপর রাত ১টার দিকে আকাশকে বটতলা বস্তিতে নিয়ে সাব্বির, তানভির, অনিক, ছোট আকাশ, সোহানসহ ১০/১২ জন ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, বন্ধুদের হাতেই হত্যার শিকার হয়েছেন আকাশ। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের অভিযান চলছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

টিকটক পোস্টে কমেন্টের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন

B
BN DESK | 28 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার