Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টিসিবি’র ৮০ বস্তা চাল-ডাল উদ্ধার, দুই নারীসহ আটক ৩

BN DESK
10 October 2025, 02:12 PM পড়তে ১ মিনিট
টিসিবি’র ৮০ বস্তা চাল-ডাল উদ্ধার, দুই নারীসহ আটক ৩

মফস্বল ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জে টিসিবি’র ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে টিসিবি’র চাল-ডালসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার এসআই আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় টিসিবি’র চাল ও ডাল পাচারের জন্য একটি ঘরের ভেতর সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে ৮০ বস্তা চাল ও ডালসহ তিন জনকে আটক করা হয়। আটকরা হলেন-উপজেলার চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

টিসিবি’র ৮০ বস্তা চাল-ডাল উদ্ধার, দুই নারীসহ আটক ৩

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার