Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকচাপায় ইজিবাইকের চালক ও যাত্রী নিহত

BN DESK
02 September 2026, 06:15 AM পড়তে ১ মিনিট
ট্রাকচাপায় ইজিবাইকের চালক ও যাত্রী নিহত

মফস্বল ডেস্ক: খুলনা খানজাহান আলী সেতুন (রূপসা সেতু) পশ্চিম প্রান্তে দারোগার লিজ নামক স্থানে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার (৯ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইজিবাইকচালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী তানজিল (১২)।

লবণচরা পুলিশ ক্যাম্প ইনচার্জ (উপপরিদর্শক) মো. আব্দুর রহিম জানান, আজ সোমবার ভোরের দিকে চাঁদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড দিয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ইজিবাইকচালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজিল (১২) নিহত হয়। এ সময়ে আহত হন ইজিবাইকের আরও চার যাত্রী। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ট্রাকচাপায় ইজিবাইকের চালক ও যাত্রী নিহত

B
BN DESK | 09 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার