Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সাইকেল আরোহীর

BN DESK
01 April 2024, 12:08 PM পড়তে ১ মিনিট
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সাইকেল আরোহীর

মফস্বল ডেস্ক : মেহেরপুরে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাসান আলী (১৯)। সে চাঁদবিল গ্রামের সবজি ব্যবসায়ী লিটন আলীর ছেলে। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলীসহ দুজন বাইসাইকেলযোগে চাঁদবিল গ্রাম থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস কাটার জন্য যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক (টাকা মেট্রো র ১২-৩২৫৮) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে। ট্রাকচালক বাবুল হোসেনকে আটক করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। এ ছাড়া ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সাইকেল আরোহীর

B
BN DESK | 01 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার