Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের ধাক্কায় প্রান গেল সাইকেল চালকের

BN DESK
07 September 2026, 11:41 AM পড়তে ১ মিনিট
ট্রাকের ধাক্কায় প্রান গেল সাইকেল চালকের
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় জাফর মোড়ল (৭৫) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত জাফর মোড়ল পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মৃত. জবেদ আলী মোড়লের ছেলে।
 
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে জাফর মোড়ল সাইকেলে চালিয়ে কুমিরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তায় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ট্রাকের ধাক্কায় প্রান গেল সাইকেল চালকের

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার