Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

BN DESK
02 September 2026, 02:42 PM পড়তে ১ মিনিট
ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

মফস্বল ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বালুবোঝাই একটি চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় বাসে থাকা দুই যাত্রী নিহত হন। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খন্দকার বলেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

B
BN DESK | 08 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার