Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে কৃষক নিহত

BN DESK
17 March 2026, 01:29 AM পড়তে ১ মিনিট

বরিশালের মুলাদীতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আমিনুল সিকদার নামে এক কৃষক নিহত  , হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাহিন্দ্রার ৯ যাত্রী।

আজ সোমবার (১৬ মার্চ) সকাল ৮টায় মুলাদী-মীরগঞ্জ সড়কের চরলক্ষীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় দুর্ঘটনায় মাহিন্দ্রার ৯ যাত্রী আহত হয়েছেন।

নিহত আমিনুল সিকদার (৪৫) মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের নেছার উদ্দীন সিকদারের ছেলে।

আহত যাত্রী মিরাজ ব্যাপারী জানান, সোমবার সকালে ১০ যাত্রী নিয়ে টেম্পুটি মুলাদী সিনেমা হলের সামনে থেকে মীরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। চরলক্ষীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা উল্টে গিয়ে চালকসহ সব যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত আমিনুলকে শেবাচিম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসা. ইকরা আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

এলাকা: বরিশাল মুলাদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে কৃষক নিহত

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার