Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

BN DESK
09 October 2025, 12:18 PM পড়তে ১ মিনিট
ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

নিউজ ডেস্ক: ময়মনসিংহে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায়  বালুবাহী  ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নেত্রকোনার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ (৫৫) ও তার স্ত্রী বকুলা আক্তার (৪৫), বকুলার ভাই বিদ্যা মিয়া (৪২) ও বিদ্যার পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

এছাড়াও নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিলো। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ড্রামট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরো চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। 

স্বজনরা জানান, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুল রাশিদ ও পরিবারের অন্যান্যরা ভোর ৪টার দিকে নেত্রকোনার শিমুলকান্দির উদ্দেশে রওনা হন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত দম্পতি আব্দুর রাশিদ ও বকুলা আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেলের লাশঘরে এবং বিদ্যা মিয়া ও পুত্রবধূ নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রয়েছেন।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

B
BN DESK | 26 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার