Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাক-সিএনজি সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩

BN DESK
10 October 2025, 06:11 AM পড়তে ১ মিনিট
ট্রাক-সিএনজি সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩

মফস্বল ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি।তিনি বলেন, যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামে স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ট্রাক-সিএনজি সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৩

B
BN DESK | 10 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার