Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ 

BN DESK
04 September 2026, 05:23 PM পড়তে ১ মিনিট
ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ 

মফস্বল ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর সাতখামাইর রেলস্টেশন এলাকায় নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্রেনে আগুনের ফলে এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনের একজন যাত্রী জানান, সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনে আগুন লাগে। এতে ট্রেনের ভেতরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ট্রেন স্টেশনে আসলে যাত্রীরা সব নেমে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে কল দেয়া হলে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় পাশের বগিগুলো সরিয়ে দেয়া হয় ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ 

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার