Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেন্ডিংয়ে আছে যে ধরনের শাল

BN DESK
02 September 2026, 10:47 PM পড়তে ১ মিনিট
ট্রেন্ডিংয়ে আছে যে ধরনের শাল

শাড়ি, সালোয়ার কামিজ থেকে শুরু করে গাউন কিংবা ওয়েস্টার্ন সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় শাল। তবে শালটি আপনি কীভাবে ক্যারি করছেন তা জানতে হবে আগে।

শীত ফ্যাশনে ট্র্যাডিশনাল ছোঁয়া রাখতে বর্তমানে অনেকেই শাল পরেন। আপনিও যদি শাল লাভার হন, তাহলে এই শীতে স্টাইল করুন ট্রেন্ডিংয়ে থাকা শাল পরে। জেনে নিন শাল ব্যবহারের ক্ষেত্রে কোনগুলো বেছে নেবেন-

অ্যাম্ব্রোয়েডারি সিল্ক চাদর
বর্তমানে অ্যাম্ব্রোয়েডারি কারুকার্যকে গুরুত্ব দিচ্ছেন অধিকাংশ ফ্যাশনিস্তা। তাই আপনিও যদি ট্রেন্ডে থাকতে চান, তাহলে অ্যাম্ব্রোয়েডারি সিল্কের চাদর কালেকশনে রাখতে ভুলবেন না। ফ্লোরাল অ্যাম্ব্রোয়েডারি বা অ্যাবস্ট্রাক্ট মোটিফের এমব্রয়ডারি ওয়ার্ক করা চাদর আপনাকেও যে বেশ মানাবে।

ভেলভেট শাল
এ ধরনের শালে ওয়েস্টার্ন ট্র্যাডিশনের ছোঁয়া থাকে। তাই তো এমন শাল পশ্চিমী পোশাকের সঙ্গে ক্যারি করতে পারবেন অনায়াসেই। এক্ষেত্রে বেছে নিতে পারেন ভেলভেট শাল, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে। এমনকি আপনার সৌন্দর্যকেও বাড়াবে বহুগুণে।

উলের রঙিন শাল
এ ধরনের শাল দেখতে বেশ সুন্দর হয়। সব রকম পোশাকের সঙ্গে স্টাইলও করা যায়। আপনি কুর্তির সঙ্গেও যেমন এই শাল পরতে পারেন, তেমনই জিন্স ও টপের সঙ্গেও স্টাইল করতে পারেন। এমনকি এই শালকে টপের উপর দিয়ে পরে কোমরে বেল্ট লাগিয়ে নিলেই স্টাইলিশ লুক ক্রিয়েট করে ফেলতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ট্রেন্ডিংয়ে আছে যে ধরনের শাল

B
BN DESK | 29 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার