Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাবের আইসক্রিম 

BN DESK
02 September 2026, 10:44 PM পড়তে ১ মিনিট
ডাবের আইসক্রিম 

আসছে গরমকাল। গরম কালে আইসক্রিমতো অনেক রকমই খেয়েছেন কিন্তু এবার বানানো যাক ডাবের আইসক্রিম।


উপকরণ


হুইপড ক্রিম ১ কাপ, ডাবের পানি ১ কাপ, ডাবের শাঁস ৩টি ডাবের, গুঁড়া চিনি ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ।


প্রণালি


প্রথমে ক্রিম ভালোভাবে বিট করে নিন। যতক্ষণ না নরম চূড়া তৈরি হচ্ছে। ডাবের শাঁস থেকে কিছুটা পরিমাণ সরিয়ে রেখে বাকি শাঁসটা একটি ব্লেন্ডারে ডাবের পানিসহ ব্লেন্ড করে নিন। ডাবের শাঁসের বাকি অংশটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার বিট করে রাখা হুইপড ক্রিমে গুঁড়া চিনি মেশান। এরপর তাতে কনডেন্সড মিল্ক মেশান। ব্লেন্ড করে রাখা ডাবের পানি আর শাঁসের মিশ্রণ ক্রিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এতে ডাবের কুচি মিশিয়ে নিন। এরপর এটা যেকোনো ঢাকনাওয়ালা বাটিতে ঢেলে ফ্রিজে ছয়-সাত ঘণ্টার জন্য বা সারা রাত জমতে দিন। বাটির আইসক্রিম দুই ঘণ্টা পরপর (দুই-তিনবার) একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে বরফ না জমতে পারে। ৭–৮ ঘণ্টা পর আইসক্রিম পুরো জমে গেলে ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ডাবের আইসক্রিম 

B
BN DESK | 29 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার