Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিবির হাতে গ্রেপ্তার হলেন নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি 

BN DESK
10 October 2025, 02:32 PM পড়তে ১ মিনিট
ডিবির হাতে গ্রেপ্তার হলেন নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি 

নিউজ ডেস্ক:  নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদকে (৫৫) নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (১৭মে) বিকেলে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাহাদুর মোল্যার ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর দায়ের করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে ডিবি ও নড়াইল সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।      

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম রবিবার (১৮ মে) দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন, জেলা ওলামা লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে থানায় হন্তান্তর করেছে ডিবি। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ডিবির হাতে গ্রেপ্তার হলেন নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি 

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার