Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিবির হাতে যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’ আটক

BN DESK
01 September 2026, 08:00 PM পড়তে ১ মিনিট
ডিবির হাতে যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’ আটক

নিউজ ডেস্ক:   ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিবকে’ আটক করেছে। 


বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯ টার দিকে তাকে আটক করে। 

কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’ শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। সে যশোর শহরেরই বাসিন্দা।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, ‘ভাইপো রাকিব’ যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।এ সময় অভিযানে এসআই শেখ আবু হাসান অংশ নেন।

পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের ক্ষমতাকালে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজ করেছে রাকিব। যখনই যার সাপোর্ট পেতেন তার হয়েই অপরাধসহ নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন তিনি। রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ আটক করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। 

পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকায় নেওয়া হয়। যশোরে ফিরে তিনি ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

এলাকা: যশোর যশোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ডিবির হাতে যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’ আটক

B
BN DESK | 21 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার