Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিবি পরিচয়ে আ’লীগ নেতাকে অপহরণ আটক ৪

BN DESK
08 October 2025, 10:51 PM পড়তে ১ মিনিট
ডিবি পরিচয়ে আ’লীগ নেতাকে অপহরণ আটক ৪

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১৩ জুলাই) ভোরে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধার করে পুলিশ।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন জানান, শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় প্রতারকরা। পরে স্বজনদের কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারে কাজ শুরু করে। একপর্যায়ে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

শামীম হোসেন মোল্লা বলেন, পুলিশের সহযোগিতায় আমি বাড়িতে ফিরেছি। এ ঘটনায় আইনের আশ্রয় নেব।

ওসি মাসুম খান বলেন, আটক চারজনকে ফরিদপুর থেকে শৈলকূপা থানায় আনার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ডিবি পরিচয়ে আ’লীগ নেতাকে অপহরণ আটক ৪

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার