Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিসেম্বরে নির্বাচনের কথা বলে জুনে চলে যায় কীভাবে? প্রশ্ন রিজভীর

BN DESK
05 September 2026, 06:35 AM পড়তে ১ মিনিট
ডিসেম্বরে নির্বাচনের কথা বলে জুনে চলে যায় কীভাবে? প্রশ্ন রিজভীর

জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই মন্তব্য করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে?

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। ব্যাংক-বিমা লুট, বড় বড় প্রকল্পের আড়ালে তিনি ও তার পরিবার অর্থ লুট করেছেন। সেসব অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছেন। এসময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ডিসেম্বরে নির্বাচনের কথা বলে জুনে চলে যায় কীভাবে? প্রশ্ন রিজভীর

B
BN DESK | 27 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার