Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডুবলো গরিবের ৬ হাজার বস্তা সরকারি চাল 

BN DESK
01 April 2024, 07:34 PM পড়তে ১ মিনিট
ডুবলো গরিবের ৬ হাজার বস্তা সরকারি চাল 

মফস্বল ডেস্ক : বাগেরহাটের মোংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে এমভি সাফিয়া নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। রোববার (৩১ মার্চ) বিকেলে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায় এমভি শাহাজাদা-৬ নামে আরেকটি লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়। 

তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি, জাহাজে থাকা পাঁচ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে এমভি শাহাজাদা-৬ নামের লাইটার জাহাজটিকে রোববার রাতে আটক করেছে নৌ পুলিশ।

রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তায় ১৮০ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশ্যে এমভি সাফিয়া নামের চাল বোঝাই বাল্কহেডটি রওয়ানা দেয়। ঈদ উপলক্ষ্যে অসহায়দের জন্য চালগুলো আনা হয়েছিল।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া লাইটার এভি শাহাজাদা-৬ কে রোববার রাতে জব্দ করা হয়েছে। দ্রুত ডুবে যাওয়া বাল্কহেডটিকে উদ্ধার কাজ শুরু করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ডুবলো গরিবের ৬ হাজার বস্তা সরকারি চাল 

B
BN DESK | 01 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার