Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেঙ্গুতে বরগুনায় মৃত বেড়ে ১২, আক্রান্ত ১৫০০

BN DESK
01 September 2026, 06:55 PM পড়তে ১ মিনিট
ডেঙ্গুতে বরগুনায় মৃত বেড়ে ১২, আক্রান্ত ১৫০০

মফস্বল ডেস্ক: বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। গত ৫ দিনে ডেঙ্গুতে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।  বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে সদরের থানাপাড়া এলাকার গোসাই দাস (৫৮) মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে চান মিয়া নামে ৭৫ বছরের এক বৃদ্ধ মারা যান। চান মিয়া বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাজকিয়া সিদ্দিকাহ এ তথ্য জানিয়েছেন।  গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়াল। বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭২ জন। এরমধ্যে ৩১ জন শিশু।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ডেঙ্গুতে বরগুনায় মৃত বেড়ে ১২, আক্রান্ত ১৫০০

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার