Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডোবায় পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 10:03 PM পড়তে ১ মিনিট
ডোবায় পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় ডোবায় পড়ে রোহান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

রোহান ওই গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রোহানের বাবা মিজানুর রহমান গাজী মিয়ে ছিলেন, মা ব্যস্ত ছিলেন গোয়ালঘরে। এই সুযোগে রোহান খেলতে খেলতে টিউবওয়েলের পাশে থাকা নোংড়া ডোবাতে পড়ে যায়। কাজ শেষে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা রোহানকে ডোবায় ভাসতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

রোহানের প্রতিবেশীরা বলেন, বাড়ির আঙিনায় এমন খোলা ও নোংড়া ডোবা রাখা মারাত্মক অসতর্কতার পরিচয় দেয়। এ ঘটনায় অনেকেই নিজের অশ্রু সংবরণ করতে পারেননি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ডোবায় পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার