Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ড্রেনে পড়ে ছিল থানার অস্ত্র, উদ্ধার করলেন পরিচ্ছন্নতাকর্মী

BN DESK
03 September 2026, 03:51 AM পড়তে ১ মিনিট
ড্রেনে পড়ে ছিল থানার অস্ত্র, উদ্ধার করলেন পরিচ্ছন্নতাকর্মী

কুষ্টিয়ায় ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় মডেল থানার লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ঈদগাহপাড়া এলাকায় আফসার উদ্দিন মাদ্রাসার পেছনের ড্রেন থেকে এটি উদ্ধার করা হয়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করেন।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা বলেন, ‘সকালে মাদ্রাসার পেছনে আমি ড্রেন পরিষ্কার করছিলাম। এ সময়ই ড্রেনের ময়লা পানির মধ্যে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সেটি ড্রেন থেকে উঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্ত্রটি নিয়ে গেছে।’

ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, ‘লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পায়। আমাদের পুলিশের শটগান এটি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি।’

প্রসঙ্গত, চলতি বছরের গত ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় কুষ্টিয়া মডেল থানা। সেসময় থেকে কুষ্টিয়া মডেল থানার দাফতরিক কাজ সদর পুলিশ ফাঁড়িতে চলছে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ড্রেনে পড়ে ছিল থানার অস্ত্র, উদ্ধার করলেন পরিচ্ছন্নতাকর্মী

B
BN DESK | 05 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার