Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টোকি ও লিফট ইইই ফেস্ট-২০২৫ সম্পন্ন

BN DESK
05 September 2026, 10:01 AM পড়তে ১ মিনিট
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টোকি ও লিফট ইইই ফেস্ট-২০২৫ সম্পন্ন

গত ২৪ ও ২৫ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্ট এবং ডিআইইউর ইইই ক্লাব এর উদ্যোগে দুদিনব্যাপী Tokyo Lift EEE Fest 2025 সফল ভাবে সম্পন্ন হয়েছে। দেশের ৪০টিরও বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে উৎসবটি প্রযুক্তি, উদ্ভাবন, এবং নেটওয়ার্কিংয়ের এক অনন্য মঞ্চে পরিণত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল তিনটি প্রতিযোগিতা—সার্কিট সলভিংকম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, এবং প্রজেক্ট শোকেসিং।

গত ২৪ জানুয়ারি উৎসবের প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উৎসবটি শুরু হয়। উৎসবটি পরিচালনা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো.  আব্দুল বাছেত|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গবেষক প্রফেসর ড. নওশাদ আমিন (১০,০০০+ সাইটেশন), বিখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. সেলিয়া শাহনাজ (বুয়েট) এবং জন প্রিয় মোটিভেশনাল স্পিকার সাদমান সাদিক। অনলাইন সেশনে Purdue University এবং Virginia Tech, USA-এর খ্যাতনামা বক্তারা যুক্ত হন এবং অংশ গ্রহণকারীদের অনুপ্রাণিত করেন। এছাড়া, BTCL, PGCB, BREB এবং Power Generation Company –এর বিশেষজ্ঞ রাশিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইনদেন।

উৎসবে অংশ গ্রহণকারীদের মধ্যে চুয়েট শীর্ষস্থান দখল করে, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে AUST ও DIU সর্বাধিক পুরস্কার জিতেনেয়। সার্কিট সলভিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় AUST-এর নাজমুস সাকিব ফেরদৌস। পোস্টার প্রেজেন্টেশনে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় DIU-এর টিম ইকোওয়ারিয়র, এবং প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন হয় চুয়েটের টিম অক্সিজেনিকস।

এছাড়াও, উৎসবে চাকরি মেলা, অ্যালামনাই-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এবং নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ছিল বিশেষ আকর্ষণ। Tokyo Lifts টাইটে লস্পনসরসহ আর ও ১০টিস্পন সরের সহ যোগিতায় উৎসবটি আরও বর্ণাঢ্য হয়ে ওঠে।

২৫ জানুয়ারি দ্বিতীয় দিন প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বক্তব্যের মাধ্যমে উৎসবের শুভ সমাপ্তি ঘটে।

দু’দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ড. মহাম্মদ এস. কাদের পাটোয়ারী, পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট সাহ কামাল পাটোয়ারী, ট্রেজারার ড. অধ্যাপক জাহিদুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. ফিকুল ইসলাম, ডিন এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, প্রক্টর প্রফেসরড. সাজ্জাদ হোসাইন ও আইকিউসির পরিচালক প্রফেসর ড. সেরাজুল ইসলাম প্রধান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টোকি ও লিফট ইইই ফেস্ট-২০২৫ সম্পন্ন

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার