Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

BN DESK
08 May 2026, 12:58 AM পড়তে ১ মিনিট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ছবি সংবলিত পোস্টার শেয়ার করে তিনি এ ঘোষণা দেন।

 

পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার।’ তিনি নগরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

 

এরপর তিনি আরো দু’টি পোস্ট দেন। একটিতে প্রশ্ন রেখে লেখেন, ‘কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?’

 

অন্যটিতে তিনি প্রতিশ্রুতি দেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তুলবই। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত-কথা দিলাম।’

উল্লেখ্য, নীলা ইসরাফিল প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী। গত জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। শেখ হাসিনা দেশত্যাগের পর ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন। পরে তিনি ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারোয়ার তুষার ও সাবেক শ্বশুর হাসান আরিফকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন। গত বছরের ২৮ জুলাই তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার