Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

BN DESK
26 May 2026, 11:57 PM পড়তে ১ মিনিট

ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়াগতির একটি বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর নামক এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনটি ভাঙচুর করেছে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।

অপরদিকে দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেলযোগে উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম ও শিশু মেয়ে জান্নাত নিহত হয়। নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।

এলাকা: বরিশাল গৌরনদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার