Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা বিমানবন্দরে আটক হলেন খুলনার মহিলা লীগ নেত্রী তন্দ্রা 

BN DESK
02 September 2026, 06:10 AM পড়তে ১ মিনিট
ঢাকা বিমানবন্দরে আটক হলেন খুলনার মহিলা লীগ নেত্রী তন্দ্রা 

নিউজ ডেস্ক: ইতালির ভিসা সংগ্রহ করতে এসে খুলনা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আলোচিত-সমালোচিত নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রা আটক হলেন ঢাকা বিমান বন্দরে।  

সোমবার (২৬ মে) খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) তথ্যের ভিত্তিতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাসরিন ইসলাম তন্দ্রাকে খুলনায় নেওয়া হচ্ছে।


কেএমপির গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, তন্দ্রা মালায়েশিয়া থেকে বিমানে করে ঢাকায় এসেছিলেন। আগামী ২৮ মে চট্টগ্রাম থেকে ইতালির ভিসা সংগ্রহ করার কথা ছিল তন্দ্রার। গোপন সংবাদ পেয়ে তা ঢাকা বিমানবন্দর থানাকে জানায় কেএমপির গোয়েন্দা শাখা। পরে তাকে গ্রেপ্তার করে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ। 

কেএমপির গোয়েন্দা শাখার ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানিয়েছেন, খুলনা থানায় নাসরিন ইসলাম তন্দ্রার বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মামলা আছে। মামলার তদন্ত কর্মকর্তা তাকে খুলনায় আনার জন্য ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। 

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঢাকা বিমানবন্দরে আটক হলেন খুলনার মহিলা লীগ নেত্রী তন্দ্রা 

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার