Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

BN DESK
02 September 2026, 01:47 PM পড়তে ১ মিনিট
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

নিউজ ডেস্ক:  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়েছে। এতে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার (১৮ মে) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৯২৫) সিলেট যাওয়ার পথে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এলাকা: হবিগঞ্জ নবীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার