Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তামাবিল স্থলবন্দরসহ সিলেটে আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ রাখার ঘোষণা

BN DESK
02 September 2026, 12:55 PM পড়তে ১ মিনিট
তামাবিল স্থলবন্দরসহ সিলেটে আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ রাখার ঘোষণা

নিউজ ডেস্ক:  সিলেটের তামাবিল স্থলবন্দরসহ সিলেট অঞ্চলের সকল শুল্ক স্টেশন ১২ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

একই সময়ে তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সব কয়টি বন্দরের সঙ্গে মিল রেখে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।


শনিবার (২৯ মার্চ) যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে জানিয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘পাথর আমদানিকারক গ্রুপ আমাদের একটি চিঠি দিয়ে জানিয়েছে, তারা আমদানি কার্যক্রম বন্ধ রাখবে। আমাদের সরকারি বন্ধ যেটা সেটাই। তাদের চিঠির আলোকে বলা যায়, আমদানি কার্যক্রম ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।”

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

তামাবিল স্থলবন্দরসহ সিলেটে আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ রাখার ঘোষণা

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার