Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারাকান্দায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত

BN DESK
10 October 2025, 06:44 AM পড়তে ১ মিনিট
তারাকান্দায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর বাজারে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইমাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ৬টার দিকে গোপালপুর বাজার পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় একজন পুরুষকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে ভর্তি করে চিকিৎসকরা যথাযথ চিকিৎসাসেবা দিচ্ছেন

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

তারাকান্দায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার