Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে: সারজিস আলম

BN DESK
02 September 2026, 02:21 PM পড়তে ১ মিনিট

বিএনপি যদি পূর্ববর্তী স্বৈরাচারী আমলের পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদলের লাগাম টানতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, ছাত্রদল ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হয়ে ওঠার পথে এগোচ্ছে। তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটের গোলাপগঞ্জে যাওয়ার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, যদি লাগাম না টানতে পারে, তাহলে তিনি (তারেক রহমান) ঘোষণা দিক যে, তিনি তার ছাত্র সংগঠনকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন।” 

বেগম খালেদা জিয়ার একটি মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে এনসিপির এই নেতা বলেন, ছাত্রদলের ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না।

তিনি বলেন, এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে, এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো।”

সারজিস আলম জানান, এনসিপি প্রতিবাদ অব্যাহত রাখবে এবং প্রতিবাদের ভাষা ব্যক্তিভেদে ভিন্ন হবে।

তিনি বলেন, জনগণ নির্ধারণ করবে, তারা কোনটা গ্রহণ করবে, কোনটা করবে না। আপনার কোনো কথায় যদি দ্বিমত থাকে, আপনিও আপনার জায়গা থেকে দ্বিমত প্রকাশ করেন। সিদ্ধান্ত জনগণ নেবে, তারা এই কথার সঙ্গে একমত হয় কি না?

সিলেটের প্রশাসনিক কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়।

একটি ঘটনার উদাহরণ দেন সারজিস আলম। তার ভাষ্য অনুযায়ী, একটি মামলা দায়েরের জন্য এনসিপির আহ্বায়ক ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ শতাধিক নেতাকর্মী একটি পুলিশ ফাঁড়িতে যান। সেখানে তাদেরকে বাধা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন বাহিনীর প্রায় ৫০০ সদস্য মোতায়েন ছিল।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম বলেন, আমাদের পাঁচজনের একটা প্রতিনিধিদল গিয়েছে। কিন্তু, তার সামনে দাঁড়িয়ে ছাত্রদলের গুণ্ডারা- সন্ত্রাসীরা, যারা রক্তাক্ত করেছে আমাদেরকে; আমাদের ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, তারা টোকাইয়ের মতো স্লোগান দিচ্ছিল নোংরা ভাষায়। পুলিশ তাদেরকে প্রতিহত তো করেইনি, বাধা পর্যন্ত দেয়নি। অথচ, আমরা শুধু একটা মামলা করতে যাচ্ছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। তাহলে দেখেন, প্রশাসন কাদের পক্ষে কাজ করছে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আমরা প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দেবেন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না। মানুষের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা আপনাদের পেশাদারিত্ব বজায় রাখুন। আর যদি রাজনীতি করতে চান, বিএনপি করতে চান, তাহলে পোশাক বাদ দিয়ে সরাসরি রাজনীতিতে আসুন।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে: সারজিস আলম

B
BN DESK | 30 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার