Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস

BN DESK
05 September 2026, 12:26 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের বাসায় যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান জামায়াত ও এনসিপি’র শীর্ষ নেতাদের বাসায় যাবেন।

বিষয়টিকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এ উদ্যোগ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন সারজিস আলম। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারজিস আলম, ‘ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে বিএনপি’র চেয়ারপারসন জনাব তারেক রহমান আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন। পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। জনাব তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।’ উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরেছেন সারজিস আলম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার