Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে বগুড়ায় আহত নান্নু মতিনের বিশেষ চিকিৎসা 

BN DESK
05 September 2026, 06:21 AM পড়তে ১ মিনিট
তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে বগুড়ায় আহত নান্নু মতিনের বিশেষ চিকিৎসা 

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুনভাবে বিশেষ চিকিৎসা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (জানুয়ারি ২৩) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি’র সদস্য সচিব ও ড্যাব’র ভাইস প্রেসিডেন্ট ডা. এরফানুল হক সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন-‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডা. এমআর হাসান, ডা. আনিকা, কৃষিবিদ নিনাদ, ছাত্রদল নেতা মহান, ডা. ফাহিম প্রমুখ।

উল্লেখ্য, নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন। শতাধিক বুলেট থাকায় তার চিকিৎসা শুরু হলেও, এখনও তার শরীরে অর্ধশতাধিক রাবার বুলেট রয়েছে এবং স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নান্নুর বিশেষ চিকিৎসা শুরু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে বগুড়ায় আহত নান্নু মতিনের বিশেষ চিকিৎসা 

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার