Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের

BN DESK
02 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সংগ্রামের পর ৬০ লাখের বেশি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন ও জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন দেশ পেয়েছে মানুষ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মানুষ চায় উন্নয়নের পরিবর্তন, অর্থনৈতিক গণতান্ত্রিক পরিবর্তন চায় মানুষ। উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে। আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের

B
BN DESK | 14 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার