Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারেক রহমান তরুণ, তার চিন্তা-ভাবনা তরুণ : মির্জা ফখরুল

BN DESK
02 September 2026, 02:03 AM পড়তে ১ মিনিট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান তরুণ, তার চিন্তা-ভাবনা তরুণ। জিয়াউর রহমান আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, কারও ক্ষতি করতে পারে না। ফলে ভোটটা দিতে হবে ধানের শীষে। 

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জগন্নাথপুরে নির্বাচনি পথসভায় বক্তব্য তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, তারেক রহমান তরুণ, তার চিন্তা-ভাবনা তরুণ। জিয়াউর রহমান আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, কারও ক্ষতি করতে পারে না। ফলে ভোটটা দিতে হবে ধানের শীষে। ভোটারদের কাছে কাজ করার সুযোগ চেয়ে তিনি বলেন, আমার শেষ নির্বাচন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দেবেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু বলেননি। মানুষের জন্য কী করবেন, তাই বলেছেন। আমিও তাদের নিয়ে কিছু বলবো না। আপনাদের জন্য কী করবো, তা বলতে চাই। খুব মেধাবী ছাড়া বিএ-এমএ পাসের দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, সবার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই। তাদেরকে দক্ষ হিসেবে গড়তে চাই। কর্মসংস্থানের সৃষ্টি করতে চাই। এসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা সংখ্যালঘু নন, আপনারা দেশের নাগরিক। নিজের অধিকারের জন্য নিজের পায়ের উপরে দাঁড়ান। বিএনপি পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, দেশটা খারাপ মানুষ নষ্ট করেছে। ঠিক করার জন্য সবাই মিলে সংস্কার করছে। আর যাতে কেউ ফ্যাসিস্ট না হয়। দেশকে ঠিক রাখার জন্য গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে উল্লেখ করে ফখরুল বলেন, আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই। ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে। ৩ দিন পর সিদ্ধান্ত হবে, দেশ আগের মতো চলবে, নাকি নতুনভাবে চলবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

তারেক রহমান তরুণ, তার চিন্তা-ভাবনা তরুণ : মির্জা ফখরুল

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার