Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন আজ 

BN DESK
02 September 2026, 01:53 AM পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারাভিযানে বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ সফরের কথা জানান।

সফরসূচি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বুধবার তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন। বেলা ১১টায় আকাশপথে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, ‘বেলা ১টায় আকাশপথে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তারপর আবার আকাশপথে ঢাকায় ফেরত আসবেন আমাদের নেতা।’

বরিশাল ও ফরিদপুরে জনসভার মধ্য দিয়ে তারেকের ঢাকার বাইরের প্রচার শেষ হবে বলে জানিয়েছেন মাহদী আমীন।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম যান তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করে ঢাকায় ফেরেন। এরপর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনী সমাবেশ অংশ নেন তিনি।

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিনদিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার। সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান।

প্রচার শুরুর পর বিএনপি চেয়ারম্যান এখন পর্যন্ত ঢাকার বাইরে মোট ২০টির বেশি জনসভায় বক্তব্য রেখেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন আজ 

B
BN DESK | 04 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার